• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০০:৫০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সিংগাইরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

১ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৫৬:২৩

সিংগাইরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে জয়া (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

Ad

১ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সিংগাইর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চর আজিমপুর তিনরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত জয়া একই এলাকার শাকিল আহমেদের স্ত্রী এবং জয়নালের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে পারিবারিকভাবে জয়ার বিয়ে হয় শাকিল আহমেদের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। এরই জেরে বুধবার দুপুরে গৃহবধূ জয়া স্বামীর বাড়ির বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত জয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, ‘পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us