• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৮:১৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথর উদ্ধার

৮ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:০৭:১৯

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথর উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে সাথে নিয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে। এ সময় নুরুজ্জামান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

Ad

৭ জানুয়ারি মঙ্গলবার রাতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধীন মীরগড় বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরো পাড়া এলাকা থেকে কষ্টি পাথরটি উদ্ধার করে।

Ad
Ad

আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, বিজিবির পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ। রিয়াদ মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us