• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৪:১৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে প্রেম করে বিয়ে, অতঃপর বরের আত্মহত্যা

৮ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:০৯

কালিয়াকৈরে প্রেম করে বিয়ে, অতঃপর বরের আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে প্রেম করে বিয়ের ৪দিন পর বর সিয়াম গলায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ৮ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার জানেরচালা গ্রামের আবু সাঈদের বাড়িতে ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জানেরচালা গ্রামের রতন মিয়ার কন্যা রুমার সাথে একই গ্রামের আবু সাঈদের পুত্র সিয়ামের গভীর প্রেম ছিল। এক পর্যায়ে ৪ দিন আগে গত রোববার তারা বিয়ে করে। সিয়ামের বাবা নব দম্পতিদের নিজ বাড়িতে নিয়ে আসেন। বুধবার দুপুরে সিয়াম ঘরের আড়ার সাথে গলায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us