• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০০:০৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

১৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৫৪:৪৩

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে দুই দিনব্যাপী কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

Ad

১২ জানুয়ারি রোববার বিকেল ৫টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. তৌহিদুল ইসলাম।

Ad
Ad

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা কর অফিসের যুগ্ম কমিশনার জাকিয়া জাফরিন, কুমিল্লা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মো. মামুন হুদা ও সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান আবু।

অতিথিরা বক্তব্য প্রদান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন আবু জায়েদ খান, রাহিমা ইসলাম রিপা ও ফাতেমা আক্তার।

কুমিল্লা তায়কোয়ানদো এসোসিয়েশনের উদ্যোগে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us