• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:০৫:৫০ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে কম্বল বিতরণ করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সরাফত আলী

১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৪৩:২৭

মুন্সীগঞ্জে কম্বল বিতরণ করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সরাফত আলী

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার রোগমুক্তি কামণায় দোয়া ও ৫ শতাধিক শীতার্তদের কম্বল উপহার দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এই কম্বল উপহার দেন।

১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়ৈপাড়ার গ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম মহাসচিব কাওসার আহম্মেদ জজ।

Ad
Ad

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সপু বলেন, দ্রুত নির্বাচন দিতে হবে, একটা শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় আছে জনগণ।  

Ad

অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, জেলা যুবদলের ১নং যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেকসহ সম্পাদক আলমগীর কবির, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. ফাহাদসহ আরো অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫




Follow Us