• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৯:৫৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ভূঞাপুরে যমুনায় ধরা পড়লো ৩৮ কেজির বাঘাইড়

২৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৩৫:৫৭

ভূঞাপুরে যমুনায় ধরা পড়লো ৩৮ কেজির বাঘাইড়

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। পরে সেটি স্থানীয় বাজারে তোলা পর বিক্রি করা হয়।  

Ad

২৫ জানুয়ারি শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে তোলা হয় বাঘাইড় মাছটি। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে সেটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী হালিম মিয়া মাছটি ক্রয় করেন।

Ad
Ad

জানা গেছে, ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যায়। পরে তাদের জালে বিশাল আকৃতির বাঘাইড়টি আটকা পড়ে। পরে তিনি মাছটি ধরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসে। বিশাল আকৃতির মাছটি দেখতে ভীড় জমে বাজারে। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী হালিম মিয়া জানান, বিশাল আকৃতির মাছটি নাড়াচাড়া করছে। উন্মুক্ত মাছটি ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু মিয়া জানান, ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us