• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪৭:৫৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মতলবে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

২৭ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৪:২০

মতলবে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে পৃথক অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

Ad

২৬ জানুয়ারি রোববার রাতে জহিরাবাদ ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

Ad
Ad

আটকরা হলেন- উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচআনী মিয়াজি বাড়ির মো. নবির হোসেন মিয়াজির ছেলে মো. জয়নাল আবেদীন (৪২) একই ইউনিয়নের নেদামদী জামতলা সর্দার বাড়ির লাল মিয়া সর্দারের ছেলে মো. হারুনুর রশিদ (৩৮) এবং দূর্গাপুর ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের মৃত মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. মফিজ (৪৫)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচআনী চৌরাস্তা বাজার এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে এবং পৃথক অভিযানে দূর্গাপুর বেরিবাদ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মফিজকে আটক করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us