• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১১:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে কাচ্চি ডাইনকে লাখ টাকা অর্থদণ্ড

২৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:০৬:২৮

সিলেটে কাচ্চি ডাইনকে লাখ টাকা অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রসিদ চত্বরে অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট কাচ্চি ডাইনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কাচ্চি ডাইনের এ শাখাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

Ad

২৯ জানুয়ারি বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা।

Ad
Ad

দেবানন্দ সিনহা বলেন, কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয়নি। এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান দেবানন্দ সিনহা। অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us