• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৮:৩৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৩১ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৫৫:৪৭

শরীয়তপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি: ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  

Ad

৩১ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রদ্যুৎ কুমার দাস, দর্শন বিভাগের প্রভাষক মো. শাহীন সরকার ও ইতিহাস বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

প্রীতি ফুটবল ম্যাচে আব্দুর রউফ ক্রীয়াচক্র দল ও ডিসিসি ধানুকা দল অংশগ্রহণ করে। খেলায় ডিসিসি ধানুকা ২-১ গোলে আব্দুর রউফ ক্রীয়াচক্রকে পরাজিত করে বিজয়ী হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us