• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:০৬:২৮ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:২৪

ভাঙ্গুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় এক মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

৩ ফেব্রুয়ারি সোমবার দশম শ্রেণিতে পড়ুয়া ওই মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলাটি করে। মামলায় আসামি একই উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের বাঁশবাড়িয়া নতুন পাড়া গ্রামের আসিফকে (১৯)।

Ad
Ad

৪ ফেব্রুয়ারি দুপুরে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

অভিযোগ সূত্রে জানা যায়, পাবনার ভাঙ্গুড়া উপজেলার কলকতি এলাকার বাসিন্দা ওই ছাত্রী স্থানীয় একটি ফাজিল মাদ্রাসায় পড়তো। মাদ্রাসায় যাওয়া-আসার সময় তাকে উত্ত্যক্ত করতো আসিফ। ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানায়। তার বাবা-মা আসিফের পরিবারকে উত্ত্যক্ত করার বিষয়টি জানালেও আসিফের পরিবার কোনো ব্যবস্থা নেননি।

প্রতিদিনের ন্যায় গত ২ ফেব্রুয়ারি মাদ্রাসায় যায় ওই ছাত্রী। দুপুরে যথাসময়ে বাড়ি ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের সদস্যরা ওই ছাত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করলে সে জানায়, ফেরার পথে তাকে আসিফ জোর করে তুলে নিয়ে অষ্টমনিষার ইউনিয়নের লামকান গ্রামে বিষ পুকুরপাড় এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরে আটকে রাখেন। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে  ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেন।

পরে ওই ছাত্রী মেন্দা মোড় এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারকে খবর দিলে তারা পুরো ঘটনার বিস্তারিত জানতে পারেন। বিস্তারিত জানার পরে ভুক্তভোগীর পিতা ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ তা এজহার হিসেবে গ্রহণ করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫




Follow Us