• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৪০:২৩ (14-May-2026)
  • - ৩৩° সে:

হাজীগঞ্জে ৪ ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা

৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৬:০৫

হাজীগঞ্জে ৪ ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে চার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জের মেসার্স সেলিম ব্রিকস, অনি ব্রিকস ও মার্ক ব্রিকসকে ৪ লাখ করে এবং রনি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সিনিয়র কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শারমিতা আহমেদ লিয়াসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ।

Ad

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, অবৈধভাবে পরিচালিত ইট ভাটাগুলোর বিরুদ্ধে ইটভাটার লাইসেন্স নবায়ন না থাকায় এবং অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের ফলে ১৭ লাখ টাকা জরিমানা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us