• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৬:৫৮ (14-May-2026)
  • - ৩৩° সে:

মনিরামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭:৫৭

মনিরামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামসুদ্দিন মোড়ল (৬৩) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিহরনগর ইউনিয়নের বিনোদকাটী এলাকায় অভিযান চালিয়ে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাকদুম এ আদেশ দেন। শামসুদ্দিন মোড়ল বিনোদকাটী গ্রামের মৃত কাবিল মোড়লের ছেলে।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার হরিহরনগর ইউনিয়নের খাটুরা বাওরের পার্শ্ববর্তী বিনোদকাটী এলাকায় কোনো ধরনের ইজারা ছাড়াই ড্রেজিং মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। দুপুরে এসিল্যান্ড নিয়াজ মাকদুমের নেতৃত্বে সেখানে অভিযান চালান হয়। অভিযানে ঘটনাস্থলে শামসুদ্দিন মোড়লকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Ad

মনিরামপুরের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাকদুম বলেন, খাটুরা বাঁওড় সংলগ্ন ঘেরের উপর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লক্ষ টাকা আদায় করা হয়। প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us