• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৩:৪৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

স্ত্রীর উপর অভিমানে বিষ পানে আত্মহত্যা

১৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৪১:০৭

স্ত্রীর উপর অভিমানে বিষ পানে আত্মহত্যা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন আব্দুল হালিম নামের এক ব্যক্তি।

Ad

১৬ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলার কিশামত শেরপুর গ্রামে নতুন বাজারে তার গালামালের দোকানের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। এরপর রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Ad
Ad

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু কেনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এরপর অন্যান্য দিনের মতো বাজারের দোকানে গিয়ে শুয়ে পড়েন হালিম। সকালে তার ছেলে দোকানে গিয়ে এলাকাবাসীর ভিড় দেখতে পায়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় দোকানের দরজা ভেঙ্গে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় তার পাশে একটি কীটনাশকের বোতল দেখতে পাওয়া যায়।

পরে তাকে দ্রুত সাদুল্লাপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত আব্দুল হালিম একই গ্রামের মৃত সাকোয়াত জামানের ছেলে। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us