• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৪:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

২৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৪৯:৪৫

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মেডিকেল কলেজ বনাম ময়নামতি মেডিকেল কলেজের মধ্যে প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় বিজয়ী হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

Ad

২৩ ফেব্রুয়ারি রোববার রাতে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

Ad
Ad

খেলায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা ড্যাবের (ডক্টরস এসোসিয়েশন বাংলাদেশ )সভাপতি ডা. এম. এম.হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. সারোয়ার রেজা আকবর, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডা. মাহবুব শিকদার, ডা. আসিফ ইমরান, ডা. সাগর মাসুদ, ডা. রবিউল হোসেন পাটোয়ারী(রবি), ডা. আশরাফ উদ্দিন নিলয়, ডা. মো. কামাল হোসেন পলাশসহ ময়নামতি মেডিকেল এবং কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

উক্ত খেলায় কুমিল্লা মেডিকেল কলেজ ৩-১ গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দল এবং রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us