• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৫৫:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৭ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:১৫:৩৬

কচুয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই''এই শ্লোগানে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাপ্পী দত্ত রনি।

Ad
Ad

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শরীফুল ইসলাম ও আব্দুল মান্নানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তাজুল ইসলাম, সাংবাদিক আলমগীর তালুকদার, জিসান আহমেদ নান্নু, যুবদল নেতা জসিম ও ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদসহ আরো অনেকে।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল। বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us