• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:১৮:৩৮

মণিরামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে আজাদুল ইসলাম (৪৮) নামে এক মুদি দোকানিকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।

Ad

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের মধুপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত আজাদুল মধুপুর গ্রামের মৃত আক্কেল রশিদের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, আজাদুলের মধুপুর বাজারে মায়ের দোয়া নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। ওই দোকানে মুদি সামগ্রিক ছাড়াও বিকাশ, নগদ ও ফ্লাক্সিলোড দেয়া হয়। ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আজাদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়াই রাতেই তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী নূর মোহাম্মদ জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন মুদি ব্যবসায়ী আহতের খবর পেয়েছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্য তার উপর হামলা চালানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us