• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:১৯ (14-May-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জের দোয়ারাবাজার বাজার নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান

৬ মার্চ ২০২৫ রাত ০৮:০৫:২১

সুনামগঞ্জের দোয়ারাবাজার বাজার নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগ‌ঞ্জের দোয়ারাবাজারে বাজার নিয়ন্ত্রণে যৌথ বা‌হি‌নীর অভিযানে ৮ প্রতিষ্ঠানে জ‌রিমাণা আদায় করা হয়েছে।

৬ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী দোয়ারাবাজার বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় করেন উপজেলা নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ, সেনা ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টীম।

Ad
Ad

৮ টি দোকানে জরিমানা করে ১৫ হাজার ৯ শত টাকা আদায় করা হয়। এসময় বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা, মজুদ পরিস্থিতি ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা, ভুসি মালের দোকান, ফলের দোকান, সবজির দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা টানানো, মালামালের ক্রয় রসিদ (মেমো)দোকানে সংরক্ষণ ও বিক্রেতাকে রসিদ প্রদান, পোলট্রি দোকানে কেজিতে মুরগি বিক্রয় ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়।

Ad

অভিযান কালে মেসার্স হোসাইন এন্টারপ্রাইজ পাঁচ হাজার টাকা, তালহা সুপার শপ এক হাজার , হিরা নিরা এন্টারপ্রাইজ এক হাজার, রুমেল পোল্ট্রি ফার্ম পাঁচ শত টাকা, মাহদী সবজি ভাণ্ডার দুইশত টাকা, এখলাছ সবজি ভাণ্ডার দুই শত টাকা উৎস হোটেল পাঁচ হাজার টাকা ও ভাই ভাই স্টোরকে তিন হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯






ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮




Follow Us