• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২০:১৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে বিএনপির নেতার বাড়িঘরে হামলার অভিযোগ

৯ মার্চ ২০২৫ সকাল ১০:২২:২৫

শরীয়তপুরে বিএনপির নেতার বাড়িঘরে হামলার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি:  শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নীলকান্দি গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদার এবং তার ভাইদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

৭ মার্চ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পালং মডেল থানায় একটি  মামলার হয়েছে ।

বিএনপির নেতা শাখাওয়াত সিকদার ও তার ভাতিজা সাবেক ছাত্রদল নেতা রনি সিকদার জানান, শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট নিয়ে ইউসুফ সিকদারের ছেলে তামিম সিকদার ও তানভীর সিকদারের সঙ্গে স্থানীয় রবিন মোল্যা, রানা মোল্যা, জাকির মোল্যা ও রাজা মোল্যাসহ কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় ওই রাতেই শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদার, ইউনুস সিকদার, ইউসুফ সিকদার, মনির সিকদার ও রুহুল সিকদারের বাড়িঘরে হামলা ও লুটপাট করে তারা। এ সময় প্রায় ৫ লাখ নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা।

অন্যদিকে রানা মোল্যা বলেন, ঘটনার সময় আমি শরীয়তপুর শিল্পকলা একাডেমীতে দলীয় একটি ইফতার মাহফিলে ছিলাম। তবে গিয়ে শুনেছি, গত ৫ আগস্টের আগে বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদারের ভাতিজারা আমার চাচা শরীয়তপুর পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি খায়ের মোল্যার ছেলে রবিন মোল্যার ওপর হামলা করেছিল। শুক্রবার রাতে বাকবিতণ্ডা হয়েছে। তবে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেনি।

এ ব্যপারে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us