• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৫৯:০৯ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ভারতীয় পণ্য জব্দ

১০ মার্চ ২০২৫ সকাল ১০:৪০:৪৫

সিলেটে ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ৫৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথবাহিনী। এসময় একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন কুমিল্লার অকিল চন্দ্র দত্তের ছেলে রাম চন্দ্র দত্ত(৪২)।

৮ মার্চ শনিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরস্থ এস এ ইন্টারন্যাশনালের একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেটে জেলার সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, অর্পিত সম্পত্তি সেল, আরএম শাখা) মাহমুদ আশিক কবির।

Ad

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট (বিজিবি-৪৮) পুলিশ ও কাস্টমস যৌথ অভিযান চালায়। এসময় সেখানে ভারতীয় জিরা, কিসমিস ও ফুচকা তৈরি করার উপাদান পাওয়া যায়। সেগুলোর আমদানির কাগজ পত্র দেখতে চাইলে ওই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা রামচন্দ্র পাল কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। ফলে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫






Follow Us