• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০১:২৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

১২ মার্চ ২০২৫ দুপুর ১২:২৬:৫৭

নরসিংদীতে ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে অবৈধভাবে মাটি কেটে গ্রামীণ রাস্তা ভেঙে ফেলা এবং জেলা প্রশাসকের ছাড়পত্র না থাকার কারণে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

Ad

১১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্য়ালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ এম ফখরুল হোসাইন জানান, দুপুরে ডাংগার কাজৈর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি কেটে গ্রামীণ রাস্তা ভেঙে ফেলার দায়ে ও জেলা প্রশাসকের ছাড়পত্র না থাকায় কম্বাইন্ড ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us