• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:২৯:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কর্ণফুলী নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের দুইদিনেও সন্ধান মেলেনি

১৯ মার্চ ২০২৫ সকাল ০৯:১২:৫২

কর্ণফুলী নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের দুইদিনেও সন্ধান মেলেনি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের দুইদিন পরও সন্ধান মেলেনি।

Ad

১৭ মার্চ সোমবার বেলা ১২টার দিকে নদীর কোদালা অংশে সে নিখোঁজ হয়।

Ad
Ad

নিখোঁজ ছাত্রের নাম মোহাম্মদ সাকিল (১৩)। সে উপজেলার পূর্ব কোদালা মোহাম্মদপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং রাইখালী সুলতানিয়া মাদ্রাসার ছাত্র।

নিখোঁজের স্বজন আবদুর রহমান জানান, সোমবার দুপুরে এক বন্ধুর সাথে গোসল করতে নেমেছিলো সাকিল। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এরপর দুইদিনেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জাহেদুর রহমান জানান, আগ্রাবাদ থেকে ডুবুরি এনে প্রথমদিন সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। ভাটার সময় সে ডুবেছিল, তখন নদীতেও প্রচুর স্রোত ছিল। ২৪ ঘন্টার মধ্যে ভেসে উঠার কথা। হয়ত কোথাও আটকে রয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।                                            

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us