• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫৭:৩১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

২২ মার্চ ২০২৫ দুপুর ০২:৪৭:০৬

পাবনায় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বাঁশ কাটতে বলায় কুড়াল দিয়ে কুপিয়ে এক বাবাকে হত্যা করেছে তার ছেলে মানিক (২৫)।

Ad

২২ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত ব্যক্তি উপজেলার পাইকরহাটি গ্রামের তায়জল শেখের ছেলে আব্দুল মালেক (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এমনিতে বাবা ও ছেলের মধ্যে তেমন বড় ঝামেলা ছিলো না। তবে ছেলে কাজ কম করতে চাইতো। শনিবার সকালে বাবা মালেক মাঠে কৃষি কাজে বের হবার সময় ছেলেকে কুড়াল নিয়ে বাঁশ কাটতে যেতে বলেন। কিন্তু ছেলে যেতে না চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে মানিক তার হাতের কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে জখম করে। এরপর ঘটনাস্থলেই বাবা মালেক মারা যান। স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে পালিয়ে যায়।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, আমিও যাচ্ছি। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us