• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৩:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ২১ জন যুবক

২৮ মার্চ ২০২৫ বিকাল ০৫:০৯:৪২

টাঙ্গাইলে জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ২১ জন যুবক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিশেষ পুরস্কার পেলেন ২১ জন যুবক। জেলা শহরের ৬ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি কিশোর ও যুবকদের নামাজে উৎসাহ  জোগাতে এ বিশেষ প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করে।

Ad

২৭ মার্চ বৃহস্পতিবার রাতে তারাবির নামাজের পর ২১ জন কিশোরদের মাঝে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামিক বই বিতরণ করা হয়।

Ad
Ad

জানা গেছে, কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সা’দ রহমান ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

হাফেজ মাওলানা মুফতি সা’দ রহমান জানান, গত ১৪ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য এলাকার ৩০ জন যুবক নাম লেখায়। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয়ে মোট ২১ জন যুবক পুরস্কারপ্রাপ্ত হন।

মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক পরশ তালুকদার জানান, এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজের প্রতি আগ্রহী হবে। তাদের দেখে অন্যরাও নামাজে আসবে।

তিনি আরও বলেন, তরুণ যুবকেরা অসৎপথ ছেড়ে নামাজের দিকে ধাবিত হবে। এটা ভালো দিক। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পরশ তালুকদার, কোষাধক্ষ্য নাসির উদ্দিন টিটুসহ মসজিদের মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us