• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৯:৩৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন

৩ এপ্রিল ২০২৫ দুপুর ০২:২০:১০

শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস নামে একটি চলন্ত ট্রেনের জেনারেটরের বগিতে আগুন ২৩ মিনিটে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

Ad

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ট্রেনের জেনারেটর বগি পুড়ে ছাই হয়ে যায়।

Ad
Ad

৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার আগেই ট্রেনের জেনারেটর বগিতে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু হয়। এরপর ট্রেন থামিয়ে সকল যাত্রীদের নামতে সুযোগ করে দেয়া হয়। স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে জেনারেটর বগি পুড়ে ছাই হয়ে যায়।

মহুয়া ট্রেনের সহকারী লোকো মাস্টার চালক আজিজুল রহমান বলেন, ট্রেনটি যখন সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছে এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা আগুন আগুন বলে ডাক চিৎকার শুরু করলে আমি ট্রেনের গতিরোধ করে ট্রেনটি থামিয়ে দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মামুন বলেন, বেলা ১১ টা ১১ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের সময় আমাদের একটা চ্যালেঞ্জ ছিলো যে আগুন অনন্য বগিতে যেন ছড়িয়ে না পড়ে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়ে জেনারেটরের অতিরিক্ত হিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us