• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৭:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে সীমান্তবর্তী এলাকায় চোরাই পণ্য জব্দ

১০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩১:৩৯

সিলেটে সীমান্তবর্তী এলাকায় চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

Ad

বিজিবি জানায়, ১০ এপ্রিল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাবাজার, বিছনাকান্দি, উৎমা লবিয়া, কারাইরাগ, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল এবং প্রতাপপুর বিওপি কর্তৃক ভারতীয় ২ ধরনের ইনজেকশন, চিনি, সাবান, পাথর, মাল্টা, আঙুর, নারিকেল, চকলেট, ফুচকা, শীতের কম্বল, সুপারি, সালফার, মদ, বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও শিং মাছ, চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রলি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

Ad
Ad

আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ ৩শ ৩০ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us