• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টায় আটক ১

১১ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৩৯:৫০

কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টায় আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে লামিয়া আক্তার (১২) নামের এক বাক, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টায় নয়ন মিয়া (২৪) নামে এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসী।

Ad

১০ই এপ্রিল বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

Ad
Ad

অভিযুক্ত নয়ন মিয়া গত ৯ মাস পূর্বে ভোলা জেলা থেকে এসে ফুলবাড়িয়ার সিরাজপুর এলাকায় সালাউদ্দিনের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী লামিয়ার খালা হোসনেয়ারা জানান, ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে লামিয়া বাড়ির পাশে শুকনো পাতার বস্তার আড়ালে বসে খেলছিল। এ সময় নয়ন মিয়া লামিয়াকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় হোসনেয়ারা তা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে নয়ন মিয়াকে আটক করে গণধোলাই দেয়।

পরে স্থানীয়রা নয়ন মিয়াকে উদ্ধার করে পাশের বাজারে নিয়ে গিয়ে রাত ১১টা পর্যন্ত মীমাংসার চেষ্টা করে। বিষয়টি সমাধান না হওয়ায় ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নয়ন মিয়াকে আটক করে কালিয়াকৈর থানায় সোপর্দ করে।

এ ঘটনায় লামিয়ার বাবা হারুন অর রশিদ বাদী হয়ে  ১১ এপ্রিল শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মিজানুর রহমান জানান, ধর্ষণচেষ্টার বিষয়টি জানার পর অভিযুক্তকে বৃহস্পতিবার রাত ১১টায় আটক করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান আছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




Follow Us