• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩৪:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অবহেলায় রোগীর মৃত্যু, ডাক্তারকে স্বজনদের গণধোলাই

১২ এপ্রিল ২০২৫ সকাল ০৮:৫১:৪৪

অবহেলায় রোগীর মৃত্যু, ডাক্তারকে স্বজনদের গণধোলাই

ভোলা প্রতিনিধি: ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসকের অবহেলায় মো. মাকসুদুর রহমান (৩৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের স্বজনরা ক্ষুদ্ধ হয়ে নাইমুল ইসলাম নামের এক চিকিৎসককে গণধোলাই দিয়েছেন। পরে পুলিশ ওই চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে যান।

Ad

১১ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

মৃত মাকসুদুর রহমান সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসু মিয়ার ছেলে এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

অভিযুক্ত ওই চিকিৎসক ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার।

মৃতের স্বজন ও প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বুকে প্রচুর ব্যথা নিয়ে মাকসুদুর রহমান ভোলা সদর হাসপাতালে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমুল ইসলাম ওই রোগীকে দেখে জরুরি বিভাগ থেকে নামাজের কথা বলে বাইরে চলে যান। ঘণ্টাখানেক পর তিনি হাসপাতালে আসেন। এরপর তিনি রোগীকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, ডাক্তার নামাজ শেষ করে সিগারেট খেয়ে প্রায় ঘণ্টাখানেক পর জরুরি বিভাগে আসেন। এসে রোগীকে মৃত ঘোষণা করে ছাড়পত্রে লিখেন রোগীর মৃত্যু বাড়িতে হয়েছে। এতে ফুঁসে উঠেন স্বজনরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us