• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪৬:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

১৫ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩০:৪৬

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে সিআরবির মালিপাড়া এলাকায় বস্তির আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনের লেলিহান শিখায় পুরোপুরি পুড়ে গেছে ২০টি ঘর। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

Ad

১৫ এপ্রিল মঙ্গলবার ভোর ৫টায় নগরীর সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। পরে সকাল ৬টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। বেশিরভাগ ঘর কাঁচাপাকা ও ঘিঞ্জি হওয়ায় কোনো কিছু বুঝে উঠার আগেই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। শুরুতে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তার আগেই পুরে শেষ হয়ে গেছে অন্তত ২০ কাঁচাপাকা ঘরের সবকিছু।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০


Follow Us