• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৫:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৩

১৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:১৩:৪৩

সরিষাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৩

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশ।

Ad

১৪ এপ্রিল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পরে গ্রেফতারদের মঙ্গলবার সকালে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।

Ad
Ad

সরিষাবাড়ী থানা সূত্রে জানা যায়, উপজেলার পাখিমারা এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় কিশোর গ্যাং এর হোতা শীর্ষ সন্ত্রাসী আওনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন রাজাকে (৩৫) গ্রেফতার করা হয়।

অপর দিকে একই ইউনিয়নের মেন্দারবেড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির উদ্দিন (৬০) ও তার সহযোগী ফারুক হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়।  

এসময় গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন দেশীয় ৯ টি অস্ত্র, ১৫ পিচ ইয়াবা, ৩ গ্রাম হিরোইন, ৭ টি মোবাইল ফোন, মাদক বেচাকেনার ৬ হাজার ৫শ ৫৭ টাকা, লাইটারসহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. চাঁদ মিয়া বলেন, সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রাজা ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, হিরোইন, ইয়াবা উদ্ধার করা হয়। পরে মামলা দায়ের করে গ্রেফতারদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us