• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৫৫:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

এসএসসি পরীক্ষায় ফেল করার আশঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ এপ্রিল ২০২৫ সকাল ১১:৫২:০২

এসএসসি পরীক্ষায় ফেল করার আশঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে আফরোজা খাতুন রোমানা নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল রউফের মেয়ে।

Ad

১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় সবার অজান্তে সে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে।

Ad
Ad

জানা গেছে, গঙ্গারহাট এম এস উচ্চ বিদ্যালশের শিক্ষার্থী রুমানা এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে আসছিল। চলমান পরীক্ষাগুলো খারাপ হওয়ায় ফেল করার আশঙ্কায় সে হতাশ হয়ে পড়ে। এই হতাশা থেকেই আত্মহত্যা করে রুমানা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us