• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৯:৩৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

২৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:১৮:৫৮

সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ সোহেল রানা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

Ad

২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোরে ডোয়াইল ইউনিয়নের শশারবল গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল উপজেলার ডোয়াইল ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে।

Ad
Ad

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশারবল ঘোড়ারমোড় এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযান চলাকালে সোহেল মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়। এসময় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের খড়ের গাদার ভেতর থেকে ১৮ কেজি গাঁজা, তার কাছে থাকা গাঁজা বিক্রির নগদ ৪ হাজার ১১০ টাকা, দুইটি মোবাইল ফোন, গাঁজা পরিমাপের যন্ত্র, ধারালো দেশীয় অস্ত্র সামুরাই, বড় ছোড়া ও গাঁজা সেবনের পাত্র উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. চাঁদ মিয়া বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us