• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২১:১৮ (14-May-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে ড্রাইভারের মৃত্যু

২ মে ২০২৫ সকাল ০৯:২৭:৩০

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে ড্রাইভারের মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে জহির সরদার (৪৮) নামে এক মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু হয়েছে।

১ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বারো কানিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চরকাজল ইউনিয়নের আবুদল হক সরদারের ছেলে।

Ad
Ad

নিহতের স্বজন মো. কামাল জানান, ঘটনার দিন দুপুর ১২টার দিকে বাড়ির পাশের অন্য ঘর থেকে বিদ্যুতের লাইন টেনে নিজেই বিদ্যুতের কাজ করছিলেন, এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বাড়ির লোকজন উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad

উল্লেখ্য, জহির সরদারের গ্রামের বাড়ি উপজেলার চরকাজল ইউনিয়নে। বর্তমানে তিনি গলাচিপা সদর ইউনিয়নে নতুন বাড়ি করেছেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮







Follow Us