• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৪০:৫৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় আইসক্রিম কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

৪ মে ২০২৫ দুপুর ১২:২৬:৪৬

কুষ্টিয়ায় আইসক্রিম কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি করায় এক কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩ মে শনিবার বিকেলে কুমারখালী পৌরসভার মধ্যপাড়া এলাকার নিউ লালন সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার
জোয়ার্দার।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত আদালতে কারখানার ব্যবস্থাপক শাহিন শেখ (৪০) কে এই জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির মো. শহিদুল ইসলাম ও থানার পুলিশ।

বিজয় কুমার জোয়ার্দার জানান, আইসক্রিম তৈরিতে অত্যন্ত ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানোর অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০



Follow Us