• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় এক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা, প্রিন্সিপাল আটক

৫ মে ২০২৫ সকাল ০৮:০১:২৩

আশুলিয়ায় এক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা, প্রিন্সিপাল আটক

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়া থানাধীন এলাকায় হুরাইরা আক্তার কামনা (১৭) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

Ad

৪ মে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

Ad
Ad

এ ঘটনায় হাসপাতাল থেকে আশুলিয়ার জিরানী বাস স্ট্যান্ড এলাকার দারুল ইসলাহ মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল কাদেরকে আটক করেছে পুলিশ।

নিহত হুরাইরা আক্তার কামনা কিশোরগঞ্জের জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনিসুজ্জামানের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হুমাইরার সাথে মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল কাদেরের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ওই মাদ্রাসা প্রিন্সিপাল আব্দুল কাদের কিশোরগঞ্জ থেকে হুমাইরাকে সাভারে নিয়ে আসেন। পরে শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাদের মুঠো ফোনে হুমাইরার পরিবারকে তার অসুস্থ হওয়ার খবর দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে হুমাইরার পরিবারের সদস্যরা হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রসার প্রিন্সিপাল আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।

এ ব্যপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাদেরের সাথে নিহত শিক্ষার্থীর প্রেম ঘটিত বিষয়ে মনোমালিন্য চলছিলো। এরই জের ধরে বিষ জাতীয় ক্ষতিকর কিছু পান করে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us