• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৩৫:৩৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে আল মক্কা ট্রাভেলসের হাজীদের প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ

৮ মে ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:২১

চৌদ্দগ্রামে আল মক্কা ট্রাভেলসের হাজীদের প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আল মক্কা ও আল মদিনা ট্রাভেলসের উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ৭ মে বুধবার মুন্সিরহাট বাজারস্থ আলিফ রেস্টুরেন্টে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ মুফতি মো. খোরশেদ আলম। প্রশিক্ষণ শেষে হাজীদের মাঝে হজের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

আল মক্কা ট্রাভেলস মুন্সিরহাট শাখার পরিচালক মুহাম্মদ সামছুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঘার পুস্করণী মাদরাসার মুহতামিম মুফতি খলিলুর রহমান কাসেমী, মুফতি ফরহাতুল্লাহ শাহপরান, মাওলানা নুরুল আমিন, সাংবাদিক মো. এমদাদ উল্যাহ, হাফেজ মামুন, হাফেজ দ্বীন মুহাম্মদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু তাহের।

এসময় আরও উপস্থিত ছিলেন- তাজুল ইসলাম, আবদুল কাদের, শফিকুর রহমান, মন্তু মেস্তরী, সাইফুল ইসলাম, একরামুল হক, সাফাইয়াত আদনান, শেখ আমজাদ, রাসেল মাহমুদসহ সামাজিক ব্যক্তিবর্গ ও হাজীগণ। 

প্রশিক্ষণ শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে আল মক্কা ট্রাভেলস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us