• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০৬:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চৌহালীতে শিশু বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

১২ মে ২০২৫ সকাল ০৮:১৫:৩৪

চৌহালীতে শিশু বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মো. আব্দুল কালাম (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১১ মে রোববার রাত ৮টার দিকে পুলিশ অভিযুক্ত ওই বৃদ্ধকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই বাজার থেকে আটক করে।

Ad
Ad

গ্রেফতার মো. আব্দুল কালাম পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার শবাতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

জানা যায়, গ্রেফতার আব্দুল কালাম চৌহালী উপজেলার বিনানই বাজারে দীর্ঘদিন ধরে কাঠ মিস্ত্রির কাজ করে। তার সহযোগী হিসেবে কয়েকজন শিশু দোকানে কাজ করতো। এই সুযোগে ওই বৃদ্ধ শিশুদের বলাৎকার করে। বুধবার রাতে ওই বৃদ্ধ তার দোকানের কর্মচারী উপজেলার বিনাইন গ্রামের মো. সোলাইমান হোসেনের ১০ বছরের শিশু ছেলেকে বলাৎকার করে। রোববার বিকেলে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে এলাকার মানুষ তাকে আটক করে পুলিশ খবর দেয়। পুলিশ দোকানে কাজ করা তিন শিশুকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে আটক করে।

এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলে, গ্রেফতার ব্যক্তি বিনানই বাজারে কাঠমিস্ত্রির কাজ করে। তার কাছে কয়েকজন শিশু মিস্ত্রির কাজ শেখে। এই সুযোগে সে শিশুদের বলাৎকার করতো। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। বলাৎকারের শিকার শিশুটির মা মিন্নাতি খাতুন, বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






Follow Us