• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩০:২১ (14-May-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা

১৪ মে ২০২৫ সকাল ১১:৪৮:৩৮

কুষ্টিয়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৩ মে মঙ্গলবার দুপুরে জেলা শহরে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

Ad
Ad

এসময় লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করায় পিওর ডায়াগনস্টিককে ৩০ হাজার ও অনিয়ম-প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডলফিন ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, ‘অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us