• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৯:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে বৃদ্ধাকে জবাই করে স্বর্ণালঙ্কার লুট

১৪ মে ২০২৫ দুপুর ০২:১৯:৫২

লক্ষ্মীপুরে বৃদ্ধাকে জবাই করে স্বর্ণালঙ্কার লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে তাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা।

Ad

১৩ মে মঙ্গলবার রাত ৮টার দিকে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

এই ঘটনায় এলাকা এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। তার সাথে কারও কোন শত্রুতাও নেই। সামান্য কিছু গয়নার জন্য নৃশংসভাবে খুন হতে হলো এই বৃদ্ধ মহিলাকে।

নিহতের স্বামী আবদুল মন্নান বলেন, আমি ও আমার স্ত্রী এক ঘরে থাকি। এশার নামাজের সময় আমি নামাজ পড়তে যাই। এই সময়ের মধ্যে আমার ঘরে কে বা কারা ঢুকে আমার স্ত্রীকে হত্যা করে তার শরীরে থাকা স্বর্ণের গয়না নিয়ে চলে যায়। আমি এবং আমার স্ত্রীর সাথে কারও কোন শত্রুতাও নেই।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই।  প্রাথমিকভাবে মনে হচ্ছে, লুটপাটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড। তিনি আরও বলেন, বটি দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us