• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:০১:১৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

১৭ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:২১

কুষ্টিয়ার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: পারিবারিক কলহের জেরে কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী।

Ad

১৭ মে শনিবার দুপুর ৩ টার দিকে কুষ্টিয়া শহরতলীর হাটশ হরিপুর ইউনিয়নের মেছো পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় শনিবার দুপুর দুইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামের মাহবুব আলম টুটুলের সাথে তার স্ত্রী রত্না খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টুটুল রাগান্বিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর রত্না খাতুন কে কুপিয়ে মারাত্মক রকম জখম করেন। পরে টুটুল নিজেও বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকেই নেয়া হয় কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে। হাসপাতালে কর্তব্য চিকিৎসক  রত্না খাতুনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন টুটুল।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান ১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক পুত্র সন্তান রয়েছে। মাঝে মধ্যেই স্বামী টুটুল স্ত্রীকে সন্দেহ করতো।  তারই জের ধরে টুটুল তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us