• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৭:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৯ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৪৭

লালমনিরহাটে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় জেলার বিভিন্ন জায়গায় চুরি হওয়া ব্যাটারি চালিত তিনটি ইজিবাইক উদ্ধার করা হয়।

Ad

১৯ মে সোমবার রাতে লালমনিরহাট জেলা কালীগঞ্জ ও হাতীবান্ধা  উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার রবিউল ইসলাম  (২৫) মোশারফ হোসেন (৩৩) অপর জন হলেন হাতীবান্ধা উপজেলার বাসিন্দা জাহিদুল হক (৩২)

গোয়েন্দা পুলিশ জানায়, সম্প্রতি কালীগঞ্জ উপজেলার শুকানদিঘী বাজার থেকে ব্যটারি চালিত একটি ইজিবাইক চুরি হয়ে যায়। এ ঘটনায় অটোচালক কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন।  

এ ঘটনায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন,  ইজিবাইক চুরি সংক্রান্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছিল। এ ঘটনায় তাদের আটক করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us