• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৩:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ

২৩ মে ২০২৫ সকাল ১১:১৬:৫৯

কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে ১৩ জনকে পুশইন করেছে ভারতের বিএসএফ।

Ad

২১ মে বুধবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার মধ্যে বিএসএফ ১৩ জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করেছে বলে জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

Ad
Ad

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে রাতের আঁধারে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ বিজিবির টহল দল আটক করে।

বিজিবি জানায়, কমুয়া এলাকা দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ। এর মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং শিশু ৭ জন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, জোরপূর্বক বিএসএফ বাংলাদেশে পুশইন করেছে তাদের। তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলছে।

কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটক বাংলাদেশিদের যাচাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা জানান, কুমিল্লায় আটকদের বাড়ি কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us