• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৪৩ (14-May-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই নিহত

২৫ মে ২০২৫ বিকাল ০৪:৪৬:২১

ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই নিহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সদর উপজেলায় বড় ভাইয়ের ধারালো কাস্তের আঘাতে কাইয়ুম হাওলাদার (২০) নামে ছোট ভাই নিহত হয়েছেন।

২৪ মে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ঝগড়ার একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তিনি।

Ad
Ad

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Ad

নিহত কাইয়ুম হাওলাদার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের ইউনুছ হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চা-সিগারেটের দোকান করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি কাইয়ুম বিদেশ যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। এ জন্য তাকে পরিবারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেন তার মা-বাবা। এ নিয়ে বড় ভাই রহিম হাওলাদারের সাঙ্গে পরিবারে বিরোধ বাধে। বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের বাকবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই রহিম ছোট ভাই কাইয়ুমের পেটে ধারালো কাস্তে (কাঁচি) দিয়ে আঘাত করে জখম করেন। গুরুতর আহতাবস্থায় কাইয়ুমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান তিনি।

ওসি মো. আসাদউজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯






ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮




Follow Us