• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:২০:০৯ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাঙ্গাবালী, চরম ভোগান্তিতে মানুষ

৩১ মে ২০২৫ সকাল ১১:২৪:৪৮

চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাঙ্গাবালী, চরম ভোগান্তিতে মানুষ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: গভীর নিম্নচাপের প্রভাব ও টানা বৃষ্টির কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাবাসী চারদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন । এতে ভোগান্তিতে পড়েছে উপজেলাবাসী।

Ad

রাঙ্গাবালী সদরসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিছু দোকান মোমবাতি জ্বালিয়ে খুলে রাখছে। এছাড়াও বাসাবাড়িতে ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে যাচ্ছে।

Ad
Ad

জানা যায়, গত বুধবার থেকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন, চার্জার লাইট সব বন্ধ হয়ে গেছে।

উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের অটোচালক মো. অহিদুল ব্যাপারী বলেন, রাঙ্গাবালীতে যানবাহন হিসেবে মটরসাইকেল আর অটো গাড়ি চলে। বিদ্যুৎ না থাকায় সকল অটো বন্ধ, আর বৃষ্টি ও বন্যার মধ্যে মটরসাইকেল যাতায়াত করা সম্ভব নয়। এ কারণে রোগীসহ সাধারণ মানুষ পড়েছে চরম বিপাকে। তিনি আরও বলেন, আকাশে মেঘ হলেই রাঙ্গাবালীতে বিদ্যুৎ চলে যায়।

উপজেলার সদরের সাত রং কম্পিউটার দোকানের মালিক এম সোহেল জানান, বুধবার থেকে রাঙ্গাবালীতে বিদ্যুৎ নাই। তাই দোকান বন্ধ রাখছি। একদিকে নিম্নচাপ অন্যদিকে টানা বৃষ্টি সবমিলিয়ে উপজেলাবাসীর জীবন বেশ সংকটাপন্ন হয়ে পড়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us