• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৬:২৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে নালায় ডুবে জমজ দুই বোনের মৃত্যু!

৩১ মে ২০২৫ বিকাল ০৫:৫৩:০৬

শেরপুরে নালায় ডুবে জমজ দুই বোনের মৃত্যু!

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় নালায় ডুবে দুই জমজ বোনের এক মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

৩১ মে শনিবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সকলের অজান্তে ৫ জন বন্ধু মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে যায়। গোসল করা অবস্থায় তারা আপন দুই জমজ বোন নিলা ও শিলা এবং আরো একজন মোট ৩ জন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তা দেখতে পেয়ে ওই নালা থেকে তাদেরকে উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, উদ্ধারকৃত ওই ৩ জনের মধ্যে আপন জমজ দুই বোনের মৃত্যু হয়। বাকি একজনকে গুরুতর অবস্থায় শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। মৃত দুই জমজ বোনের বাবা একজন দরিদ্র রিকশাচালক। তারা দুই বোন স্থানীয় এক ব্র্যাক স্কুলে পড়াশোনা করতো। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us