• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২৫:১২ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

৪ জুন ২০২৫ সকাল ০৯:২৩:৫২

আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে কক্সবাজার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

৩ জুন মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩০২ জন ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, কোম্পানি কমান্ডার ও প্লাটুন কমান্ডারদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কমান্ড্যান্ট, আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার ৮ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কর্মচারী এবং সদস্যাগণ।

Ad

কক্সবাজার জেলার জেলা কমান্ড্যান্ট, আমিনুল ইসলাম বলেন, ঈদ যেন প্রত্যেক সদস্য সুন্দরভাবে পালন করতে পারে তাই ভাতাভোগী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই উপহার বিতরণ কার্যক্রম প্রমাণ করে যে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী সর্বদা তাদের সদস্যদের পাশে আছে; সব সময়, সব প্রেক্ষাপটে।

উল্লেখ্য, বিগত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে একই ধরনের উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল, যা বাহিনীর প্রান্তিক পর্যায়ের ভাতাভোগী সদস্যদের প্রতি কর্তৃপক্ষের আন্তরিকতা ও সহানুভূতির নিদর্শন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭








Follow Us