• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৬:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রীর কাচির আঘাতে স্বামীর মর্মান্তিক মৃত্যু

৫ জুন ২০২৫ বিকাল ০৫:৪৬:৩৩

লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রীর কাচির আঘাতে স্বামীর মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর কাচির আঘাতে দুলু মিয়া (৩২) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

৫ জুন বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুলু মিয়া হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় নিহত দুলু স্ত্রী মনি বেগমকে মোবাইলে কারো সাথে কথা বলতে দেখেন এবং ফোনের নম্বর সম্পর্কে জানতে চাইলে স্ত্রী নম্বরটি ডিলিট করে দেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।

এই কথাকাটাকাটির এক পর্যায়ে দুলু মিয়া খাটের উপর পড়ে গেলে স্ত্রী মনি বেগম ঘরের ভেতরে রাখা সেলাই মেশিনের পাশ থেকে একটি কাচি নিয়ে তার স্বামীর বাম কাঁধের নিচে ও বুকের সংযোগস্থলে আঘাত করেন। এতে দুলু মিয়া মারাত্মকভাবে রক্তাক্ত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ভোর ৫টার দিকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে শঠিবাড়ি এলাকায় সকাল ৬টায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, পারিবারিক কলহের জেরে একজন নিহত হয়েছেন মর্মে আমরা খবর পেয়েছি। তবে এখোনো কোনো অভিযোগ পাইনি তাই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us