• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৪১:৫১ (14-May-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত, গুরুতর আহত-১

১২ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:০০:৪৫

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত, গুরুতর আহত-১

নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হয়।

১২ জুন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন-নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়ার জাফর মুন্সি ও তার স্ত্রী মর্জিনা বেগম । তারা বাড়ি থেকে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয়ের বাড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিয়া উপজেলার নড়াগাতীর থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলি ইজিবাইককে চাপা দিলে স্বামী-স্ত্রী নিহত হন। এসময় ইজিবাইক চালক বাবলু শরীফ গুরুতর আহত হন।

Ad

এ ঘটনায় ট্রলিচালককে স্থানীয় জনতা আটক করলেও পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় তিনি পালিয়ে গেছেন বলে জানান এলাকাবাসী।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় জাফর ও তার স্ত্রী মর্জিনা নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us