• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৬:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর পূবাইলে ভুয়া পুলিশ পরিচয়ে আটক ৬

১৪ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৫৪

গাজীপুর পূবাইলে ভুয়া পুলিশ পরিচয়ে আটক ৬

পূবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানার মিরেরবাজার এলাকা থেকে পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ।

Ad

১৪ জুন শনিবার দুপুরে পূবাইল থানাধীন মিরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন নারায়কুল এলাকার মৃত হাবিবের পুত্র ও দুবাই প্রবাসী সাব্বির রহমান (২৩), একই এলাকার রবিউলের ছেলে সিমান্ত খান (২০), বসুগাঁও এলাকার বাবু মোল্লার ছেলে আনন্দ মোল্লা (২২), হারবাইদ এলাকার সুলতানের ছেলে শাহরিয়ার (১৯), বসুগাঁও এলাকার আমির হোসেনের ছেলে ফাহিম সরকার (২৪), নারায়কুল এলাকার হারুনের ছেলে ও সাবেক পুলিশ সদস্য রিদয় (২০)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল, খেলনা ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্ম, ব্যবহৃত হাতকড়া, পুলিশ স্টিকার, লাইট, ক্যাপসহ একাধিক পুলিশের ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। 

এ বিষয়ে পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us