• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৩:৩৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়ির ধুরুং খালে ফের নিখোঁজ নারী, স্থানীয়দের মাঝে আতঙ্ক

১৯ জুন ২০২৫ সকাল ১১:১৩:৩৩

ফটিকছড়ির ধুরুং খালে ফের নিখোঁজ নারী, স্থানীয়দের মাঝে আতঙ্ক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খালে ফের একজন নারী নিখোঁজ হয়েছেন। ১৮ জুন বুধবার দুপুরে উত্তর কাঞ্চননগর ফরেস্ট অফিস সংলগ্ন কালাপানিয়া এলাকার বাসিন্দা রেজিয়া বেগম (৪৫) ওরফে মনুনি (স্বামী মৃত মাহাবুল আলম) গোসল করতে গিয়ে নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে রেজিয়া বেগম প্রতিদিনের মতো ধুরুং খালে গোসল করতে যান। দীর্ঘ সময় পরও তিনি ফিরে না আসায় খালের পাড়ে গিয়ে দেখা যায়, তার কাপড়-চোপড় পানির ধারে পড়ে আছে। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয় লোকজন নিজেরাই খালের পানিতে নেমে তল্লাশি করেছেন। তবে রাত ১০টা পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান মেলেনি।

উল্লেখ্য, মাত্র দুই দিন আগে একই খালের মানিকপুর অংশে গোসল করতে গিয়ে নানি-নাতনি নিখোঁজ হন এবং পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। একের পর এক এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us