• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৪:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোলা মনপুরায় মেঘনা নদীতে ডুবে জেলের মৃত্যু

২০ জুন ২০২৫ বিকাল ০৫:০৪:০৬

ভোলা মনপুরায় মেঘনা নদীতে ডুবে জেলের মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলা জেলার মনপুরায় মাছ শিকার শেষে তীরে এসে মেঘনা নদীতে পড়ে মো. মহিউদ্দিন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

Ad

২০ জুন শুক্রবার দুপুর ১২টার উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলমপুর রাস্তার মাথার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

Ad
Ad

মৃত মহিউদ্দিন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে একটি ট্রলার নিয়ে  মহিউদ্দিন মাঝিসহ আরও ৭ জেলে মনপুরা উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। নদীতে শিকার করা মাছ নিয়ে  শুক্রবার সকাল ৯টার দিকে উত্তর সাকুচিয়ার আলমপুর রাস্তার মাথা নামক এলাকার মেঘনা নদীর এসে তীরে নোঙর করে ট্রলারটি। পরে সব জেলে নাস্তা খেতে উপরে উঠে গেলেও মহিউদ্দিন উঠেনি। সে পরে আসবে বলে সঙ্গীদের বলেন।

এরপর জেলেরা ফিরে এসে মহিউদ্দিনকে ট্রলারে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। পরে দুপুর ১২টার দিকে নদীতে এক জেলের জালে তার মরদেহ উঠে আসে। জেলেদের দাবি মহিউদ্দিন সাঁতার জানতো না। ট্রলার থেকে নামার সময় নদীতে পরে মৃত্যু হয়েছে বলে ধারণা করেন তারা।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us